পিন্টারেস্ট মার্কেটিং সম্পূর্ণ গাইডলাইন কি
পিন্টারেস্ট মার্কেটিং সম্পূর্ণ গাইডলাইন
পিন্টারেস্ট! আমেরিকা সবচেয়ে জনপ্রিয় ছবি শেয়ারিং সোশ্যাল মিডিয়া। আপনার বিজনেস জন্য হতে পারে বেস্ট একটি সোশ্যাল মিডিয়া। ২০০৯ সালে ডিসেম্বর মাসে পিন্টারেস্ট তৈরি করা হয়। Ben Silbermann, Paul Sciarra, Evan Sharp এই তিন জন মিলে পিন্টারেস্ট তৈরি করেন। বর্তমানে ৪৭৮ মিলিয়ন এক্টিভ ব্যবহারকারী আছে পিন্টারেস্টে।
| পিন্টারেস্ট মার্কেটিং |
ওয়েবসাইট র্যাংকিং দিক দিয়ে বিশ্বের ১৪ নাম্বার অবস্থান পিন্টারেস্ট। আপনার বিজনেস জন্য বিশাল একটা জায়গা করে রাখবে পিন্টারেস্ট। প্রায় ছোট বড় সকল বিজনেস পিন্টারেস্ট থেকে ট্রাফিক নিয়ে আসে। আপনার ব্যবসা জন্য পিন্টারেস্ট হতে পারে অন্যতম একটি উৎস। পিন্টারেস্টকে কাজে লাগিয়ে হাজার হাজার ট্রাফিক নিয়ে আসতে পারেন আপনার ওয়েবসাইটে। আজকে আমি পিন্টারেস্ট ব্যবহার করে কিভাবে আপনার ওয়েবসাইট প্রতিমাসে ১০,০০০-৩০,০০০ ভিজিটর নিয়ে আসতে পারেন এবং পিন্টারেস্টকে ব্যবহার করে সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কটিং করতে পারেন তা নিয়ে কথা বলবো।
পিন্টারেস্টে সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনার ওয়েবসাইট থাকতে হবে। পিন্টারেস্ট মার্কেটিং করার জন্য অবশ্যই আপনার একটি ওয়েবসাইট থাকা দরকার। পিন্টারেস্ট কোনো ধরনের CPA, Affiliate লিংক Allow করে না। তাই আপনাকে সর্বপ্রথম একটি ওয়েবসাইট তৈরি করে নিতে হবে।
১. পিন্টারেস্ট একাউন্ট তৈরি।
পিন্টেরেস্টে মার্কেটিং করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনাকে একটি পিন্টারেস একাউন্ট খুলতে হবে। পিন্টারেস্টে একাউন্ট খুলার সময় অবশ্যই বিজনেস একাউন্ট। পিন্টারেস্টে দুই ধরনের একাউন্ট খুলা যায়।
Personal Account.
Business Account.
আপনি প্রথমে বিজনেস একাধিক খুলবেন। পার্সোনাল একাউন্ট তুলনা বিজনেস একাউন্ট অনেক গুলো ফিউচার বেশি পাওয়া যায়। বিজনেস একাউন্ট আপনি প্রতিদিনের ট্রাফিক এনালাইসিস দেখতে পারবেন এবং পিন্টারেস্টে এডস রান করতে পারবেন। পিন্টারেস্ট একাউন্ট নাম দেওয়া সময় অবশ্যই আপনার ওয়েবসাইট, কম্পানি অথবা আপনি যে নিস নিয়ে কাজ করবেন ঐ নিস অনুযায়ী দিবেন।
২. পিন্টারেস্ট একাউন্ট অপটিমাইজেশন।
পিনটারেস্ট একাউন্ট খুলার পর আপনার পিন্টারেস্ট প্রোফাইলটা অপটিমাইজন করতে হবে। যাতে কেউ সার্চ করলে আপনার একাউন্ট অথবা পিন সামনে দেখতে পায়। প্রথমে আপনার প্রোফাইল লগো দিবেন অথবা আপনার একটি পিকচার দিতে পারেন। সুন্দর করে আপনার প্রোফাইলে ডেসক্রিপশন দিবেন। ডেসক্রিপশন অবশ্যই আপনার নিস অনুযায়ী কিওয়ার্ড দিবেন। একাউন্টাকে সুন্দর করে সাজাবেন।
৩. ওয়েবসাইট ভেরিফাই।
আপনার ওয়েবসাইটটিকে পিন্টারেস্ট সাথে কানেক্ট করতে হবে। এইজন্য আপনাকে আপনার ওয়েবসাইটি পিন্টারেস্টে সাথে ভেরিফাই করতে হবে। দুই ভাবে ভেরিফাই করতে পারেন। পিন্টারেস্ট কোড আপনার ওয়েবসাইটর Header section নিচে বসিয়ে। অথবা পিন্টারেস্ট html ফাইল ডাউনলোড করে আপনার cpanel আপলোড করে ভেরিফাই করতে পারেন।
৪. পিন্টারেস্ট পিন পিন এবং বোর্ড তৈরি।
ওয়েবসাইট তৈরি করার পর আপনাকে এখন পিন তৈরি করতে হবে। পিন্টরেস্ট মেইন হচ্ছে ছবি। যখন মানুষ পিন্টারেস্ট কোনো কিছু সার্চ করে তখন শুধু মাএ ছবি দেখা যায়। তাই পিন্টারেস্ট সবচেয়ে বেশি ছবি প্রতি নজর দিতে হবে। অবশ্যই ইউনিক বা কপিরাইট ফ্রি ছবি ব্যবহার করতে হবে। পিন্টারেস্ট আফিসিয়াল ফটো সাইজ অনুযায়ী ফটো আপলোড করতে হবে। পিন্টারেস্ট ইমেইজ সাইজ হচ্ছে : 1000 × 1500px
অবশ্যই পিন্টারেস্ট বোর্ড তৈরি করবেন। এবং পিন গুলোর রিলিভেন্ট বোর্ড গুলো সেট কর।
৫. পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ
আপনার পিন পিন্টারেস্ট সার্চ র্যাংক করার জন্য অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করতে হবে। পিন্টারেস্ট জন্য কিওয়ার্ড রিসার্চ পিন্টারেস্ট থেকে করতে পারেন। এই জন্য আপনাকে পিন্টারেস্ট মধ্য আপনার টার্গেটেড কিওয়ার্ড দিয়ে প্রথমে সার্চ করতে হবে। সার্চ করার সময় নিচে দেখবেন পিন্টারেস্ট আপনাকে কতগুলো কিওয়ার্ড সাজেস্ট করতেছে।
আবার কোনো একটি কিওয়ার্ড করার পর দেখবেন নিচে আরো কিছু সাজেস্ট কিওয়ার্ড আছে।
Example: আপনি weight loss লিখে সার্চ করছেন দেখবেন সাজেস্টে দেখাচ্ছে for man, for women, for baby mom এই ভাবে ছোট ছোট কিওয়ার্ড গুলো নিয়ে একটি long tail বা কিওয়ার্ড তৈরি করে ফলতে পারেন। যেটার মধ্যে কম্পিটিশন কম থাকবে এবং আপনার পিন পিন্টারেস্ট র্যাংক করবে এবং আপনার সাইটে ভিজিটর আশা শুরু করবে।
৬. পিন্টারেস্ট জন্য ইমেজ কিভাবে তৈরি করবেন?
পিন্টারেস্ট জন্য ইমেজ অনেকভাবে তৈরি করতে পারেন। আপনি যদি photoshop জানেন তাহলে photoshop দিয়ে পিন্টারেস্ট জন্য আকর্ষণীয় ইমেজ তৈরি করে ফেলতে পারেন। আর আপনি যদি photoshop না জানেন তাহলে Canva দিয়ে আকর্ষণীয় ইমেজ তৈরি করে ফেলতে পারেন। তাছাড়া মোবাইল দিয়ে আপনি পিন্টারেস্ট জন্য ইমেজ তৈরি করি ফেলতে পারেন। মোবাইল দিয়ে পিন্টারেস্ট ইমেজ তৈরি করার জন্য আপনাকে Pixellab apps টি ইনস্টল করতে হবে। এটা দিয়ে আপনি সুন্দর সুন্দর ইমেজ তৈরি করে ফেলতে পারবেন পিন্টারেস্ট জন্য।
৭. কিভাবে পিন্টারেস্ট থেকে আয় করবেন?
পিন্টারেস্টকে ব্যবহার করে আপনি অনেক ভাবে টাকা ইনকাম করতে পারেন। পিন্টারেস্টকে ব্যবহার করে আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবেন এবং ঐ ট্রাফিকে আপনি বিভিন্ন ভাবে মনিটাইজ করতে পারবেন। যেমন : এডসেন্স, অ্যাফিলিয়েট, সিপিএ সহ আরো অনেক উপায়ে মনিটাইজ করতে পারেন। আপনি যদি পিন্টারেস্টে লেগে থাকতে হবে। আপনি যদি পিন্টারেস্ট সময় দেন তাহল Pinterest থেকে ইনকাম করতে পারবেন।
৮. পিন্টারেস্ট মার্কেটিং টিপস।
. পিন্টারেস্ট প্রতিদিন ২-৩ টি পিন পাবলিশ করবেন।
. পিন্টারেস্ট ইমেজ কারো থেকে কপি করবেন না।
. পিন্টারেস্ট ইমেজে অবশ্যই টেক্সট ব্যবহার করবেন। Pinterest artificial intelligence ইমেজ text বুঝতে পারে।
. পিন টাইটেলে আপনার কিওয়ার্ড ব্যবহার করবেন। অবশ্যই Long tail keyword ব্যবহার করবেন। এতে করে আপনার পিন দ্রুত র্যাংক করবে।
. আকর্ষণীয় ইমেজ তৈরি করবেন। যাতে মানুষ আপনার ইমেজ ক্লীক করে আপনার সাইটে আসে।
. পিন ডেসক্রিপশন হ্যাশ ট্যাগ এবং আপনার কিওয়ার্ড গুলো এড করে দিবেন।
. কমপক্ষে ১০০-২০০ পিন পাবলিশ করুন।
. অন্যের পিন শেয়ার করুন।
. আপনার টার্গেট অডিয়েন্স গুলোকে ফলো করুন।
পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কিছু কথা
পিন্টারেস্ট থেকে আপনে প্রচুর পরিমাণ ট্রাফিক পাবেন যদি আপনে পিন্টারেস্টকে ভালো ভাবে ব্যবহার করতে পারেন। হাজার হাজার ব্লগার তাদের ওয়েবসাইটে পিন্টারেস্ট থেকে লাখ লাখ ট্রাফিক নিয়ে আসতেছে। তাহলে আপনে কেন পারবেন না। অনেক পিন্টারেস্ট মার্কেটিং করতে এসে স্পামিং শুরু করে দেয়। আর পিন্টারেস্ট স্পামিং করে ভালো ফলাফল পাওয়া যায় না। যার ফলে পরে হতাশ হতে হয়। আপনাকে পিন্টারেস্ট সঠিকভাবে ভালো উপায়ে কাজ করতে হবে। কোনো স্পামিং করা যাবে না। পিন্টারেস্ট ইমেজ আপনি নিজে তৈরি করবেন। কোথাও থেকে কপি করবেন না। সঠিকভাবে পিন্টারেস্ট মার্কেটিং করুন ভালো ফলাফল পাবেন। আপনাকে কমপক্ষে একশ থেকে দুইশ পিন পাবলিশ করতে হবে। তারপর পিন্টারেস্ট থেকে ভালো ফলাফল দেখতে পাবেন।
No comments: