Thursday, 25 November 2021

How to facebook marketing full course

 

Facebook marketing
Facebook marketing 


ফেইলসবুক মার্কেটিং কৌশল এ সফল হওয়া খুব কঠিন নয় আবার খুব যে সহজ তাও নয়,বরং এটি একটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনার কাজ | আপনি হঠাৎ করে সফলতা চাইলে এবং সেটা না হলে হতাশ হবেন | প্রতিটি সফলতার পিছনে কিছু সুনিদিষ্ট ধাপ আছে যা আপনাকে অনুসরণ করতে হবে |


আসুন ফেসবুক মার্কেটিং কৌশল  গুলি ধাপে ধাপে আলোচনা করা যাক:


🟥 ফেইসবুক প্রোফাইল-

প্রথমেই আপনাকে তৈরী করতে হবে একটি ভালো এবং আর্কষনীয় ফেসবুক প্রোফাইল | কোনো ফালতু ছবি না দিয়ে নিজের প্রফেশনাল মানের হাস্যজ্জল একটি ছবি দিন, এতে সবার কাছে আপনার গ্রহণ যোগ্যতা বাড়বে | সঠিক ইনফরমেশন দেবেন এবং সম্ভব্য সকল ইনফরমেশন দেয়ার চেষ্টা করবেন । মনে রাখবেন ফেক একাউন্ট এর কানা কড়ি মূল্য নাই | প্রোফাইল এবং আপনার ফেসবুক টি হতে হবে সাজানো গোছানো যেমন কভার ফটো ও প্রোফাইল পিকচার | চেষ্টা করবেন নিজের মেধা এবং যোগ্যতা প্রকাশ করতে যাতে সকলের মাঝে আপনাকে আলাদা করা যায় | আর গতানুগতিক এর মাঝে মিশে গেলে আপনার কোনো দাম নাই এবং আপনার কথা কেউ শুনবে না |


☑️ প্রয়োজন বোধে আমার ফেসবুক প্রোফাইল কেমন হওয়া উচিত এই কন্টেন্ট টি পড়তে পারেন।



🟥 ফ্রেন্ড লিষ্ট

ফ্রেন্ড তৈরী করার বাপারে সতর্ক হন | সবসময় ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠানোর আগে এবং রিকোয়েষ্ট একসেপ্ট করার আগে দেখে নিবেন আসলে আইডিটা ফেইক কিনা । কোয়ালিটি ফ্রেন্ড তৈরী করুন, না হলে দুইটা খারাপ দিক তৈরী হতে পারে , প্রথমত দেখা গেলো যাদের অ্যাড করলেন তারা আপনার চাইতেও বড় মার্কেটার এবং আপনার উপর মার্কেটিং করে বেড়িয়ে গেলো আর একটা হতে পারে ঝিমানো অডিয়েন্স আপনি পোস্ট করেই গেলেন কিন্তু অডিয়েন্স এর ঘুম ভাঙ্গতে পারলেন না | তাই একটিভ মেম্বার যোগার করতে হবে এটা বড় একটা চ্যালেঞ্জ | সময় নিয়ে কাজটি করতে হবে যে কাওকে ফ্রেন্ড বানানো যাবে না | আর এমন কিছু করার চেষ্টা করুন যাতে আপনাকে সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় |


🟥 কোয়ালিটি কটেন্ট পোষ্ট- 

প্রোফাইল ও ফ্রেন্ড তৈরী করার পর পোস্ট এবং স্ট্যাটাস এর কথা চলে আসে | নিয়মিত ভালো পোস্ট দিন এবং আপনার অডিয়েন্স কে প্রভাবিত করার চেষ্টা করুন | ফ্রি কিছু দেবার চেষ্টা রাখুন যা থেকে অন্যেরা কিছু শিখতে পারবে এবং উপকৃত হবে | আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়ে আর্টিকেল বা তথ্য দিন এতে করে আপনার আলাদা একটা প্রভাব তৈরী হবে | আপনি যে বিষয়ে মার্কেটিং করতে চান তার উপর পোস্ট দিন তার ভালো মন্দ নিয়ে আলোচনা করুন | শুরুতে বিক্রির অফার দেবেননা এতে খারাপ প্রভাব তৈরী হবে | এমন একটা অবস্থান সৃষ্টি করুন যে আপনি ঐ বিষয়টি ভালো ভাবে জানেন এবং কেউ প্রয়োজন হলে আপনার সাহায্য নিতে পারবে |


✅ প্রচারণা চালানোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে না হলে ভাল রেজাল্ট আসবে না | মনে রাখবেন, সরাসরি কোন অফার দিতে যাবেন না, সব চাইতে ভালো উপায় হলো এমন ভাবে কাস্টমার কে প্রভাবিত করুন যেন অফারটি তাদের দিক থেকে আসে | পারলে নিজের একটি ওয়েবসাইট তৈরী করুন এবং সেখানে লেখা লেখি করুন, ফেসবুক ফ্রেন্ডদেরকে উক্ত সাইট এ যাবার পরামর্শ দিতে পারেন |

Saturday, 6 November 2021

Female ভার্জিনিটি vs bleeding মন দিয়ে পরবেন সবাই!'🙂

🙏🙏🙏


Female ভার্জিনিটি vs bleeding মন দিয়ে পরবেন সবাই!'🙂


জানা খুব দরকার আপনার নিজের প্রয়োজনে!


একটা রিসার্চ ফার্মে কাজ করতে গিয়ে ৫০ জন মহিলার সাথে প্রায়ই আমার দেখা হতো, সাভারের একটা গ্রামে তারা থাকেন, একটা ছোটো সংগঠনে তারা কাজ করেন!'


তাদের কেউ মানুষের বাসায় কাজ করেন, 

কেউ গার্মেন্টস এ কাজ করেন,

কারো চায়ের টং দোকানে বসেন,

কেউ কেউ কৃষি কাজ করেন!'


একদিন দেখলাম একজন মহিলা খুব কান্নাকাটি করছেন

এবং উনার হাসবেন্ড উনাকে অনেক মারধর করেছে এবং ডিভোর্স দিয়ে দিয়েছে!'🙂


আমি জিজ্ঞেস করলাম কেনো ডিভোর্স

দিয়েছে, তখন ওই আন্টি বললেন তার হাসবেন্ড ১ বছর ধরে তাকে কথায় কথায় গালাগালি করে, মারধর করে এবং তার চরিত্র নিয়ে কথা বলে

কারন প্রথমবার intercourse এর সময় ওই মহিলার ব্লিডিং হয়নি!'


এবং এর পরে কখনই না এরপর বাকিরা একে একে মুখ খুললো,

আমি তাদের মেয়ের বয়সী, তারা খুব লজ্জা পাচ্ছিলেন, আমি অনেক কস্টে তাদের easy করলাম!'


তারপর যা শুনলাম সেটা পাব্লিকলি বলার মতো না, এটা আমাদের ভদ্র সমাজের খুব পরিচিত একটা

কুসংস্কার, ব্লিডিং না হলে মনে করা হয় মেয়েটা ভার্জিন না, চরিত্র ভালোনা!'🙂


Well,

একটু যদি scientifically চিন্তা করি তাহলে কিন্তু সব পানির মত পরিস্কার!'🖤


১. ব্লিডিং হবে কি হবে না এটা নির্ভর করে HYMEN নামক একটা membrane এর উপর!'

২.এই membrane টা vaginal opening কে cover করে রাখে!'

৩.কিন্তু কতটুকু cover করে রাখবে এটা নির্ভর করে এক্টা female person এর বয়স, উচ্চতা, ওজন এবং শরীরের অনেক ফিচারের উপর!'


৪.Hymen যদি thin হয়, ব্লিডিং না হবার সম্ভাবনা অনেক বেশি,আর thick হলে ব্লিডিং হতে পারে!'


৫. অনেক female এর জন্মগত ভাবেই hymen থাকে না, so bleeding না হওয়াটাই স্বাভাবিক!'


৬. যেসব মেয়েরা cycling করে, exercise করে, জিমে যায়, অথবা skipping করে, jumping করে তাদের ওই

Hymen নামক পর্দা ভেঙে যায়, so bleeding হওয়ার পসিবিলিটি নাই!'


৭.British Medical Journal এর একটা রিসার্চে বললা হয়েছে " worldwide ৬৩% মেয়েদের first time sexual relation এ bleeding হয়না, এবং the one &

only reason is HYMEN মেম্বড়াণে


৮.আরো একটা রিসার্চে বলা হয়েছে, বয়স যত বাড়বে, যাদের মেমব্রেন আছে, সেটা আরো thin হতে থাকে এবং একটা সময় পর্দাটা ফেটে

যাবে, তাহলে কিভাবে ব্লিডিং হবে যদি membrane এ

না থাকে? frown emoticon


৯.তার মানে দাঁড়ায় একটা ১৫-১৬ বছরের মেয়ের

ফার্স্ট টাইম intercourse এর সময় ব্লিডিং হওয়ার সম্ভাবনা

যত বেশি, একটা ২৫-২৬ বছরের মেয়ের ব্লিডিং হওয়ার সমম্ভাবনা ততটাই কম!'


যতই বলি আমরা এগিয়ে যাচ্ছি,আমাদের মেন্টালিটি কিন্তু এখনো অনেক নিচে!'🙂


আর দোষ দিবো কাকে?

আমাদের education system টাই অনেক বেশি ত্রুটি পুর্ন!


sex education নিয়ে কোথাও পড়ানো হয় না, সিলেবাসে এইসব টপিক তো নাই ই,

বরং যে এক দুইটা চ্যাপ্টার আছে menstruation and

adolescence নিয়ে, ওইগুলো ও ঠিক মতো পড়ানো হয় না!


আমি জানি এই পোস্ট টা আপডেট করার পর কিছু নোংরা মানুষ যা ইচ্ছা

Comment এ লিখবে কিন্তু আমার কিছু আসে যায় না!😊


শুধু গ্রামের মানুষ এরকম না, অনেক শিক্ষিত মানুষ ও এমন, তাদের কাছে ভার্জিনিটি মানেই bleeding!


বুঝাবার মতো কেউ নেই, বলার মত কিছু নেই, কুসংস্কার থেকে বেরিয়ে আসুন!'


সুখী থাকুন!'


Friday, 5 November 2021

ফাইভার গিগে বায়ার রিকোয়েস্ট কখন আসে কিভাবে বুঝব?

 প্রকৃতপক্ষে ফাইভার গিগে বায়ার রিকুয়েস্ট আসে না। ফাইভারে গিগ ক্যাটাগরির উপর বায়ার রিকুয়েস্ট আসে। বায়ার রিকুয়েস্ট পেতে হলে আপনাকে ফাইভারে নূন্যতম ১টি গিগ দিতে হবে। উক্ত গিগ ক্যাটাগরির উপর ভিত্তি করে আপনার কাছে বায়ার রিকুয়েস্ট গুলো প্রদর্শিত হবে

ফাইভার গিগে বায়ার রিকোয়েস্ট কখন আসে কিভাবে বুঝব?


ফাইভারে বায়ার রিকুয়েস্ট চেক করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।


1.আপনার ফাইভার একাউন্টে লগ-ইন করুন।

2.ফাইভার একাউন্টকে সেলার মুডে এক্টিভ করুন।

3.সেলার মেন্যুবার হতে সর্বশেষ মেন্যুবার "More" এ ক্লিক করুন। তার পর সেখানে সাব-মেন্যু হিসেবে বায়ার রিকুয়েস্ট দেখতে পারবেন।

4.বায়ার রিকুয়েস্টে ক্লিক করুন।


উল্লেখ্য ফাইভারে সেলারের সেলার লেভেল ও গিগ ক্যাটেগরির উপর ভিত্তি করে বায়ার রিকুয়েস্ট প্রদর্শিত হয়।